নিজপাট ইউপি’র চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

7 mins read


সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউপি’র নব নির্বাচিত চেয়ারম্যান মো. ইন্তাজ আলীর দায়িত্ব ভার গ্রহণ করেন।
২৩ মার্চ বুধবার সকাল সাড়ে ১১টায় নিজপাট ইউনিয়ন পরিষদের আয়োজনে দায়িত্ব হস্তান্তর ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে নিজপাট ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইয়াহিয়া এর সভাপতিত্বে যুবনেতা মাসুদ আহমদের সঞ্চালনায় পবিত্র কোনআন হতে তেলায়ত করেন মাওলানা জয়নাল আবেদীন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. কামাল আহমদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম। দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক হোসেন, ১৭ পরগনার সালিশ সমন্বয় কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আবু জাফর আবুল মওলা চৌধুরী, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম, নিজপাট ইউপির সচিব মুহিবুর রহমান, এছাড়া দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব নির্বাচিত ইউপি সদস্য ও সদস্যাগণ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইয়াহিয়া নব নির্বাচিত চেয়ারম্যান মো. ইন্তাজ আলীকে ফুল দিয়ে বরণ করেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version