//

পদ্মা সেতুতে ৩ বাসের সংঘর্ষ

10 mins read

পদ্মা সেতুর ওপরে ঘন কুয়াশায় বাসের সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হলেও নিহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সেতুর ১৯ নং পিলার বরাবর জাজিরামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। দুপুর সাড়ে ১২টার দিকে ট্রাফিক পুলিশ গাড়িগুলো রেকার দিয়ে সরিয়ে নেয়।

এ সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস, মেঘনা ট্রাভেলস ও শরীয়তপুর পরিবহনের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ১ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। দুর্ঘটনার পর বাসগুলোতে থাকা অন্য যাত্রীরা নেমে নিজেদের মতো করে গন্তব্যে চলে যান।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারহানা জানান, আহত ব্যক্তি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সিংপাড়া এলাকার জুয়েলের মিয়ার ছেলে মো. বাশার (১৬)। তাকে চিকিৎসাধীন রাখা হয়েছে। সে মুখে আঘাতপ্রাপ্ত হয়েছে। তার সাথে ঘটনার বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।

পদ্মা সেতুর সেফটি এন্ড সিকিউরিটির দায়িত্বে থাকা আরিফুল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণে বাসগুলো ধীরে চলছিলো। এ সময় জাজিরামুখী টুঙ্গিপাড়া এক্সপ্রেসকে মেঘনা ট্রাভেলস পেছন থেকে ধাক্কা দিলে মেঘনা ট্রাভেলসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। একই সময়ে পেছনে থাকা শরীয়তপুর পরিবহনের আরেকটি বাস নিয়ন্ত্রণ না রাখতে পেরে মেঘনা ট্রাভেলসের পেছনে ধাক্কা দিলে শরীয়তপুর পরিবহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রায় ৪ ঘণ্টা ধরে জাজিরামুখী একলেনে যান চলাচল বন্ধ রাখা হয়। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে দুর্ঘটনার শিকার গাড়িগুলো রেকার দিয়ে সরিয়ে নেয় মাওয়া ট্রাফিক পুলিশ। এরপর এই দেন দিয়ে আবার যান চলাচল শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version