///

পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের প্রতিনিধি সভা অনুষ্টিত

5 mins read

বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়ন রেজি নং চট্ট-১৯০৯ এর প্রতিনিধি সভা অনুষ্টিত।

২০ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ২টায় বৃহত্তর জৈন্তা পাথর ট্রেড ইউনিয়নের নিজস্ব কার্যলয়ে প্রতিনিধি সভা অনুষ্টিত হয়। সভায় ভারপ্রাপ্ত সভাপতি কামাল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা মিয়ার সঞ্চালনায় অনুষ্টিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। সভায় সংগঠনের সভাপতি আব্দুর রহমানের মৃত্যুতে পদটি শ‚ন্য হওয়ায় সভাপতি পদে নির্বাচন নিয়ে বিভিন্ন ইউনিটের প্রতিনিধি গনের সাথে বৈঠক অনুষ্টিত হয়।

দ্রুত সময়ের মধ্যে সভাপতি পদে উপ-নির্বাচন অনুষ্টিত হবে। সভায় সংগঠনের প্রায় সকল ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version