
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার নিখোঁজ গৃহবধূ নাসরিন নাহার বেগমের (১৮) চারদিনেও সন্ধান মেলেনি। গত ৯আগস্ট উত্তর ভিটাবাড়ীয়া গ্রামের মৃত আবদুস সত্তার বেপারীর পুত্র সজল আমীন এর স্ত্রী নাসরিন নাহার বেগম কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হন। এ ঘটনায় পরিবারের স্বজনেরা ভাণ্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।
জানাগেছে ,গত ৯ আগষ্ট শ্বশুর বাড়ী থেকে এইচ.এস.এ (বিএম শাখা) পরীক্ষা দিতে বাড়ি থেকে উপজেলার আমান উল্লাহ কলেজে পরীক্ষা কেন্দ্রে যান গৃহবধূ নাসরিন কিন্তু পরীক্ষা হলে না গিয়ে রহস্যজনক ভাবে সে নিখোঁজ হয়। নিখোঁজের চার দিন পার হলেও পুলিশ অনুসন্ধান চালিয়েও তার সন্ধান পাচ্ছেন না।
এ ঘটনায় নিখোঁজের শ্বাশুরী মনোয়ার বেগম ঘটনার দিন ৯আগষ্ট ভাণ্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। (ডায়েরী নম্বর-৩৮০) পরিবার সূত্রে জানাগেছে, ২০২৫ সালের ২মে ভাণ্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া গ্রামের মৃত আবদুস সত্তার বেপারীর ছেলে সজল আমীন এর সাথে নাসরিনের বিয়ে হয়। সে উপজেলার আমান উল্লাহ কলেজে পড়ালেখা করছিলো।
এ ব্যাপারে ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, নিখোঁজ গৃহবধূর পরিবারের পক্ষ হতে থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।আমরা নিখোঁজ গৃহবধূকে দ্রুততম সময়ের মধ্যে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।


