পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা

8 mins read

জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের পিঠাপাশী গ্রামে পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩এপ্রিল) বিকেলে পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে পিঠাপশী গ্রামস্থ সাবেক ইউপি সদস্যা আফারুন নেছা, বেগমর বসত বাড়ীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিদুর রহমান মধু মিয়া।

এসময় সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি হাজী আব্দুল্লাহ মিয়া, জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক জয়কলস ইউপি চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, নুর মিয়া, শিমুলবাক ইউপি আওয়ামী লীগ সভাপতি গোলাম হায়দার, সাধারণ সম্পাদক ইমান আলী, জয়কলস ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুকিত মিয়া, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি এ্যাড. বোরহান উদ্দিন দোলন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জামিউল ইসলাম তোরান, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বরুন দে, পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান খসরু, পূর্ব পাগলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আঙ্গুর মিয়া, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version