////

প্রতিবেশীকে ফাঁসাতে মাকে হত্যা করে মেয়ে : পিবিআই

6 mins read

কিশোরগঞ্জের করিমগঞ্জে হালিমা নামে এক নারী হত্যার রহস্য উদঘাটন করেছে পিবিআই। জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসিয়ে বসতভিটা দখলের আশায় মেয়ে চম্পা আক্তার মাকে হত্যার পরিকল্পনা করেন। এ ঘটনায় মেয়ে চাম্পাকে গ্রেপ্তার করা হয়েছে।

পিবিআইয়ের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ বলেন, ২০২৩ সালের ১৩ মার্চ রাতে করিমগঞ্জের সিন্দ্রীপ গ্রামে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন হালিমা। পরদিন বাড়ির প্রায় ৩০০ গজ দূরের একটি পতিত জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাথা মাটিতে পুঁতে রাখা এবং গলায় রশি পেঁচানো ছিল। এ ঘটনায় মেয়ে চাম্পা বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন। তদন্তে মেয়ে চাম্পার ওপর সন্দেহ হয় পিবিআইয়ের। জিজ্ঞাসাবাদে মাকে হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেন মেয়ে।

পিবিআই জানায়, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষকে হত্যা মামলায় ফাঁসিয়ে বসতভিটা পাওয়ার উদ্দেশ্যে সহযোগীদের নিয়ে মাকে হত্যার পরিকল্পনা করেন চাম্পা। গ্রেফতারের পর চম্পাকে আদালতে পাঠানো হয়েছে। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version