

প্রধানমন্ত্রী কার্যালয়ের যুগ্ম সচিব পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে নীলফামারীতে সিরাজ (৪৫) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। সিরাজ রংপুর জেলার কাউনিয়া উপজেলার মীরবাগ মহেশা গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে। মঙ্গলবার রাতে জেলার সংগলশী ইউনিয়নের বোচাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এই প্রতারক প্রধানমন্ত্রী কার্যালয়ের গোলাম মোস্তাফিজুর রহমান নামে একজন যুগ্ম সচিবের পরিচয় দিয়ে বিভিন্নজনের কাছে চাকুরি দেয়ার নামে অর্থ হাতিয়ে প্রতারণা করে আসছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এ.এস.এম মুক্তারুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই প্রতারককে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান জানান, জিজ্ঞাসাবাদ চলছে। আজ বুধবার (৭ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
ইত্তেফাক/এস

