///

প্রাথমিক বিদ্যালয়ের সব বই এখনো পৌঁছায়নি, পাঠদান ব্যাহত

17 mins read

নতুন বছরের এক মাস পেরিয়ে গেলেও সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় ১৯৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ৭হাজার ৪০০জন শিক্ষার্থীর প্রত্যেকের জন্য তিনটি করে বই সরবরাহ করা কথা থাকলেও ইংরেজি বই ছাড়া আর কোনো বই এখনো পৌঁছায়নি। সময়মতো প্রাথমিক বিদ্যালয়ের সকল শ্রেণির বই না পাওয়ায় প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

ধর্মপাশা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্মপাশা উপজেলায় ১১০ টি ও মধ্যনগর উপজেলায় ৮৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৩৪ হাজার ৯৮৭ জন শিক্ষার্থী রয়েছে। এই দুটি উপজেলার ১৯৪ টি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির জন্য ১ টি, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির প্রত্যেক শিক্ষার্থীর জন্য ৬ টি করে পাঠ্যবইয়ের মধ্যে ৩টি করে পাঠ্যবই গত ২৩ ডিসেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এসে পোঁছায়।

২৬ডিসেম্বর এসব পাঠ্যবই সংশ্লিষ্ঠ বিদ্যালয়ের শিক্ষকরা এসে নিজ নিজ নিয়ে যান। ১জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে তা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। সপ্তাহ খানেক আগে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অবশিষ্ঠ তিনটি করে বই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এসে পৌঁছায়। প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের প্রত্যেককে ৩টি করে বই সরবরাহ করা কথা। গত মঙ্গলবার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের সব বই উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে এসে পৌঁছেছে। তবে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত প্রথম শ্রেণির ৭ হাজার ৪০০ জন শিক্ষার্থীর জন্য শুধুমাত্র ইংরেজি বই ছাড়া আর কোনো বই এখনো এসে পৌঁছায়নি।

ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিনুক শঙ্খ দিপু বলেন, আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ২০২ জন। এদের মধ্যে শিশু শ্রেণির বই পেয়েছি। প্রথম ও দ্বিতীয় শ্রেণির কোনো পাইনি। এ ছাড়া তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ৬ টি করে বই পাওয়া কথা।কিন্ত আমরা পেয়েছি ৩ টি করে বই। এতে পাঠদান মারাত্মক ভাবে ব্যঘাত ঘটছে।

মধ্যনগর উপজেলার মধ্যনগর ইউনিয়নের মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র চন্দ্র তালুকদার বলেন, আমাদের বিদ্যালয়ে ৩৫০ জন শিক্ষার্থী রয়েছে। তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ৬ টি করে বই পাওয়ার কথা থাকলেও তিনটি করে বই পেয়েছি। শিশু শ্রেণির বই পেয়েছি। তবে প্রথম ও দ্বিতীয় শ্রেণির বই এখনো পাইনি।এতে করে পাঠদান ব্যাহত হচ্ছে।

ধর্মপাশা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস বলেন, আমি মধ্যনগর উপজেলারও অতিরিক্ত দায়িত্ব পালন করছি। প্রথম শ্রেণির ৭ হাজার ৪০০ জন শিক্ষার্থীর প্রত্যেকে ৩ টি করে বই পাবে। তবে আমরা এখন পর্যন্ত শুধুমাত্র ইংরেজি বই পেয়েছি। বাংলা ও গণিত বই এখনো এসে পৌঁছায়নি। যে সব বই এসে পোঁছেছে সেগুলো বিতরণ শুরু করেছি। উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি অবগত আছেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version