
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট দক্ষিণ সুরমার লালবাজার ইউনিয়নের সকল ওয়ার্ড ও গ্রামে গণসংযোগ করেন সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী এম এ মালিক।
এম এ মালিক বলেন, ফজরের নামাজ আদায় করে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করুন, যেন দুপুরের গরমে কষ্ট না হয়। একটি দিনের কষ্ট ভবিষ্যতের জন্য বড় পরিবর্তন আনতে পারে।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহসহসভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, প্রচার সম্পাদক লোকমান আহমেদ, লালবাজার ইউনিয়ন বিএনপি সভাপতি জিলা মিয়া, সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী সিফতা, সিলেট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফালাকুজ্জামান চৌধুরী জগলু, সিলেট জেলা জাসাস এর আহবায়ক অধ্যক্ষ মো: নিজাম উদ্দিন তরফদার, বিভিন্ন ওয়ার্ড বিএনপি নেতবৃন্দ, বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দসহ অসংখ্য ছাত্র জনতা।


