/

ফরিদপুর-২ আসন উপনির্বাচন: দুই প্রার্থীর মনোনয়ন বাতিল

6 mins read

ফরিদপুর (নগরকান্দাসালথা) আসনের উপনির্বাচনে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বুধবার (১২ অক্টোবর) যাচাইবাছাইয়ের পর তাদের মনোয়ন বাতিল করা হয়। 

মনোনয়ন দাখিল করা ছয়জন প্রার্থীর মধ্যে দুইজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, খুলনা ও রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির। এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা,সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, ‘মনোনয়ন পত্র দাখিল করা ছয় প্রার্থীর মধ্যে মো. কামরুজ্জামান ও মো. আব্দুল কাদেরের প্রার্থিতা প্রয়োজনীয় কাগজপত্র দাখিল না করায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অপরদিকে আওয়ামী লীগ প্রার্থী শাহদাব আকবর, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী জয়নুল আবেদীন বকুল মিয়া, জাতীয় পার্টির প্রার্থী মো. আলমগীর মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী মো. জামাল হোসেন মিয়ার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।’

ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহার ১৯ অক্টোবর এবং ভোটগ্রহণ হবে আগামী ৫ নভেম্বর। এই উপনির্বাচনে ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version