////

ফুলবাড়িয়া মাঠ দিবস অনুষ্ঠিত

6 mins read

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় উপজেলায় বিনা-১জাতের হলুদের বাম্পার ফলন উপলক্ষে উপজেলার হাতিলেইট গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সকালে উদ্যানতত্ত্ব বিভাগ, বিনা, ময়মনসিংহ এর আয়োজনে, বিনা কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও লিফ ব্লচ রোগ প্রতিরোধো হলুদের জাত বিনা-১ এর স্থানীয় প্রায় ১৫০জন কৃষকের উপস্থিতিতে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা উদ্যানতত্ব বিভাগ ময়মনসিংহ, ড.মো. রফিকুল ইসলাম। মাঠ দিবসে উপস্থিত থেকে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেন ময়মনসিংহ বিনা বৈজ্ঞানিক কর্মকর্তাগণ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিনা ময়মনসিংহ এর মহাপরিচালক বিনা ড. মির্জা মো.মোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বৈজ্ঞানিক কর্মকর্তা বিনা ময়মনসিংহ ড.এম এ মালেক, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামীমা বেগম।বৈজ্ঞানিক কর্মকর্তা বিনা ময়মনসিংহ ড. তানজিলুূর রহমান মন্ডল প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা জানান, বিনা-১ হলুদ আবাদ খুবই লাভজনক। চাষে তুলনামূলক কম সময় লাগে। এতে বিঘা প্রতি ফলন হচ্ছে ৪প্রায় মে.টন। মাঠ দিবসে বিনা হলুদ-১ চাষ করে সাবলম্বী হওয়া কৃষক আব্দুস সাত্তার বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version