

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর গ্রামের মৃত আতাউর রহমান খানের ছোট ছেলে ইমরান আহমদ খান রুবেল এক মর্মান্তিক সড়ক দূর্গটনায় মারা গেছেন।
এলাকাবাসী সূত্রে জানাযায় বৃহস্পতিবার (২৬)মে সকাল ১০:৩০ মি সময় নিহত হন রুবেল খান(৩২) পাবেল খান (৩৪)আহত ও তার বড় ভাইয়ের স্ত্রী ভাতিজি তাইব্যা (৬) কে নিয়ে দক্ষিণ ভারতে চিকিৎসার জন্য আজ রাতে আখাউড়া হয়ে যাওয়ার কথা ছিল।
জানাযায় তাদের বহনকারী মাইক্রোবাসটি যখন হবিগঞ্জের মাধবপুর পার হয়ে ঢাকা হইওয়ে রোড়ে মোখি হলে অপরদিক থেকে আসা একটি গাড়ী তাদের বহনকারী গাড়ীকে ধাক্কা দিলে তাদের গাড়ীটি দুমড়ে মুছড়ে যায়। এতে ঘটনাস্থলে ইমরান খান রুবেল মারা যান।মারাত্বক আহত হন তার তালতো ভাই সাইফুল ইসলাম(৩৫) ও ড্রাইভার জাবেদ(৩৬)। তাদের কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের দুজনের অবস্থা গুরুত্বর। বাকিদের প্রথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হতে পারে বলে জানান সাথে থাকা সাহেদ আহমদ।
সাদেহ আর জানান ঢাকা গামী একটি বাস তাদের মাইক্রো কে ধাক্কা দিলে তাদের গাড়ীটি মুছড়ে যায়।পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট সিওমেকে পাঠান।পুলিশ বাসটি হেফাজতে রেখেছে।
নিহত ইমরান খান রুবেলের লাশ বর্তমানে হাটিয়াতা হাইওয়ে থানা থেকে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।


