

ফেঞ্চুগঞ্জ উপজেলার ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন, ২নং মাইজগাঁও ইউনিয়ন ও ৩নং ঘিলাছড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেজান আহমদ শাহ্, যুগ্ম আহ্বায়ক নাঈমুর রহমান নাঈম, মো. মাআদুল হক, মাহমুদুল হাসান চৌধুরী অভি, দেওয়ান ফাহিম, কাবিলুর রহমান সুহেল, আরাফাত হোসেন জসিম, নাঈম আহমদ চৌধুরী, আরাফাত রহমান শাহ আরিব ও রেজাউর রহমান রেজু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় তিন ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেজান আহমদ শাহ্ বলেন, আগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সংগঠনের গতিশীলতা রক্ষায় ত্যাগী ও দক্ষ নেতৃবৃন্দের হাতেই ইউনিয়ন কমিটির দায়িত্ব দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন ছাত্রলীগের কমিটিকে ঢেলে সাজানো হবে।পরিক্ষিত ত্যাগি ও মেধাবীদের নিয়ে আগামী দিনের সুন্দর কমিটি গঠন করা হবে।


