

১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু-কিশোর দিবস এবং ঐতিহাসিক ৭মার্চ পালন উপলক্ষে জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ মার্চ) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।
আলোচনায় অংশ গ্রহন করেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, সহকারী কমিশনার (এসিল্যান্ড) রিপামনি দেবী, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান করিম, ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আব্দুল মৌলা চৌধুরী, উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা সমাজ সেবা অফিসার এ কে আজাদ ভূইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাউদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা, জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. শাহিদ মিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আজিজুল হক খোকন, সহকারী শিক্ষা অফিসার মো. জুলহাস মিয়া, জৈন্তাপুর বিয়াম ডাক্তার কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, লামনীগ্রাম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল মালিক, বাউরভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল। এছাড়াও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সভায় ৭ ও ১৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা, ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা সহ নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে।


