//

বালাগঞ্জে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ : ফুঁসে ওঠেছেন এলাকাবাসী

13 mins read

বালাগঞ্জে স্বাক্ষর জালিয়াতি করে অভিযোগ দাখিলের ঘটনায় ফুঁসে ওঠেছেন এলাকাবাসী। ত্রাণ সহায়তা দেয়া ও ইজারা দেয়া জলমহাল উন্মুক্তকরণের কথা বলে বালাগঞ্জ ইউনিয়নের রাধাকোনা-করচারপার গ্রামের লোকজনের স্বাক্ষর নেয়া হয়। আবার অনেকেই এলাকায় না থাকলেও তাদের স্বাক্ষর জালিয়াতি করা হয় বলে অভিযোগ ওঠেছে।

সেই স্বাক্ষর ব্যবহার করে করচার গ্রুপ জলমহালের ইজারাদার রাধাকোনা গ্রামের জলিল মিয়ার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুলে ৪জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দেয়া হয়। অভিযোগটি তদন্তের জন্য বালাগঞ্জ থানা পুলিশকে দায়িত্ব দেয়ার পর বিষয়টি জানাজানি হয়।

১৫জুলাই রাধাকোনা-করচারপার গ্রামের লোকজন বালাগঞ্জ থানায় উপস্থিত হয়ে ঘটনার প্রতিবাদ জানিয়ে জালিয়াত চক্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। থানায় উপস্থিত হওয়া অনন্ত রায়, গোপাল চন্দ্র বিশ্বাস, মনিন্দ্র, আব্দুর রশিদ ও দিজেন্দ্র রায়সহ অনেকেইে বলেন, কাউকে ত্রাণ দেয়ার কথা বলে, কাউকে জলমহাল উন্মুক্ত করে দেয়ার কথা বলে সাদা কাগজে স্বাক্ষর নেয়া হয়।

পরবর্তী সময়ে জানতে পেরেছি আমাদের স্বাক্ষর ব্যবহার করে জলিল মিয়ার বিরুদ্ধে ভিত্তিহীন, বানোয়াট ও মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে। জলমহালে মাছ ধরতে জলিল মিয়া কাউকে নিষেধ করেন নি বা কারও জাল তুলেও দেননি। কারো কাছে তিনি চাঁদাও দাবি করেন নি। আমরা এই অভিযোগটি প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং যারা এর সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

বালাগঞ্জ বাজারের ব্যবসায়ী মোস্তাক আহমদ বলেন, প্রতারণা করে প্রায় দুই শতাধিক মানুষের স্বাক্ষর নেয়া হয়েছে এর মধ্যে অধিকাংশ স্বাক্ষর ভুয়া। অনেকেই এলাকায় ছিলেন না তাদের স্বাক্ষরও দেয়া হয়েছে। এ ধরনের ঘটনা ঘটিয়ে যারা এলাকার শান্তি বিনষ্ট করতে চাচ্ছে আমি তাদের শাস্তি দাবি করছি।

বালাগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুবুল আলম তুহিন বলেন, এলাকার একটি স্বার্থন্বেষী মহলের চক্রান্তে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে একজন সম্মানী ব্যক্তির মানহানি করা হয়েছে। বিষয়টি সুষ্ট তদন্তের জন্য প্রশাসনের কর্মকর্তাদের নিকট জোর দাবি জানাচ্ছি।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা বালাগঞ্জ থানার এসআই আব্দুল আহাদ বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। কেউ উদ্দেশ্য প্রণোদিত এমনটি করে থাকলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version