//

বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩

8 mins read

দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক সহকারিসহ তিনজন নিহত হয়েছেন। রোববার (১১ ডিসেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার ফুলবাড়ীদিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ভিমলপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দুর্গাপুর গ্রামের জেন্টু আলীর ছেলে পিকআপ ভ্যান চালক ওলিউল্লাহ(২২), একই উপজেলার মরারচর গ্রামের সেতাবুর রহমানের ছেলে চালকের সহকারি আজিজুর রহমান নিশান (২৪) এবং পিকআপভ্যানের যাত্রী ফুলবাড়ী উপজেলার আদর্শ কলেজপাড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে মোত্তাসিম বিল্লাহ (২৫)।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ভোরে একটি ছোট পিকআপ টমেটো নিয়ে দিনাজপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। পথে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহন নামের একটি বাস ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার ভিমলপুর মির্জা অটো মিলের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ তিন জন নিহত হন। খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজ চালায়।

ফুলবাড়ী থানার ওসি মো. আশ্রাফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করা হয়েছে। নিহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া শ্যামলী পরিবহনের বাসসহ চালক ও সহকারিকে আটকের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version