////

বিএনপির বিভাগীয় সমাবেশ লক্ষে গোয়াইনঘাট লিফলেট বিতরণ

8 mins read

বিএনপির বিভাগীয় সমাবেশ লক্ষে গোয়াইনঘাট লিফলেট বিতরণ

বিদ্যুৎ,গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেটে বিভাগীয় সমাবেশ করবে আগামী ৪ ফেব্রুয়ারী শনিবার।

বিএনপির ডাকে ৪ ফেব্রুয়ারীর সমাবেশ সফলের লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে লিফটে বিতরণ করেছে গোয়াইনঘাট উপজেলা বিএনপি। বুধবার (১ফেব্রুয়ারী) বিকাল ৩ টায় সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদের নেতৃত্বে গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়নের সালুটিকর বাজারে এবং বিকাল সাড়ে ৪ টায় উপজেলার তোয়াকুল ইউনিয়নে লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান মাহবুব আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন রাজু, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফরিদ আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ খলিলুর রহমান, নন্দিরগাওঁ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম আলী, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, উপজেলা যুবদল নেতা জফুর মিয়া, মতিউর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল মুমিন, ইউনিয়ন বিএনপি নেতা মানিক মিয়া,সিরাজুল ইসলাম ফকির, আব্দুল কাদির, সিদ্দিকুর রহমান, সোহেল আহমদ, মন্ঞুর আহমদ, মুরাদ আলী, ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক রফিক আহমদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version