//////

বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ভারতীয় নাগরিক সহ দুইজন আটক

6 mins read

বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে বাংলাদেশী ও ভারতীয় নাগরিক আটক

বিজিবি সূত্রে জানাযায, সোমবার ৯ ডিসেম্বর রাত সাড়ে ১০ টায় সিলেট ব্যাটালিয়নের অধীনস্থ শ্রীপুর বিওপির এলাকার সীমান্ত ১২৭৯ এর ৩-এস পিলার হতে আনুমানিক ৭শত গজ বাংলাদেশের অভ্যন্তরে মোকামবাড়ীপুঞ্জি নামক এলকা দিয়ে মানব পাচারকালে গোয়েন্দা সংবাদের প্রেক্ষিতে ১জন বাংলাদেশী এবং ১জন ভারতীয় (মহিলা) নাগরিক অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ হতে ভারত অনুপ্রবেশের সময় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হল রাজবাড়ী জেলার বলিয়াকান্দী থানার বহরসাধুখালী গ্রামের নেপাল বিশ্বাসের ছেলের মুকুল বিশ্বাস (৩৩), ভারতীয় নাগরিক কলকাতার ওযেস্ট বেঙ্গল, নদিযা, হান্সখালী, হরিতলা, কইখালী গ্রামের বাদল মন্ডলের মেয়ে শান্তি রাণী মৃত্তি (৬০)।

ভারতীয় নাগরিক শান্তি রাণী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায, সে নেপাল বিশ্বাসের সাথে অবৈধ ভাবে ভারতে তার স্বামীর বাড়ীতে গমনের জন্য সীমান্তবর্তী এলাকায় আসে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা কার্যক্রম চলছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version