////

বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

6 mins read

সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ইমরান আহমদ (২৫) নামের এক যুবক মৃত্যু হয়েছে করেছেন।

বুধবার (২ আগস্ট) দিবাগত রাত পৌনে ২টার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত যুবক ইমরান আহমদ বাড়ি উপজেলার মাথিউরা ইউনিয়নের দক্ষিণ মাথিউরা খলাগ্রামে প্রয়াত জালাল উদ্দিনের পুত্র।

জানা গেছে, গত মঙ্গলবার (১ আগস্ট) রাত ৮টার দিকে বিয়ানীবাজার-চন্দরপুর সড়কের দক্ষিণ মাথিউরা মিনারাই এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় সে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় এক সিএনজি অটোরিক্সা চালকের সহায়তায় তাকে বিয়ানীবাজার উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তবরত চিকিৎসকরা তাকে সিলেটে নিয়ে যাবার পরামর্শ দেন। পরে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ২টার দিকে তার মৃত্যু হয়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, খুজ নিয়ে জানা গেছে গত মঙ্গলবার রাতে দক্ষিণ মাথিউরা মিনারাই এলাকায় এক মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন এক যুবক। পরে বুধবার দিবাগত রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version