
আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, আনারস, জামরুল, ডাব বেল, লুকলুকি, লকটন সহ প্রায় ২০ রকমের দেশীয় ফল দিয়ে ফল উৎসবের আয়োজন করা হয় বিয়ানীবাজারে।
বৃহস্পতিবার উপজেলা অডিটরিয়ামে মধু মাসে রসের মেলা এই শ্লোগানে অফিসার্স ক্লাব বিয়ানীবাজারের আয়োজনে মৌসুমী ফল উৎসবে অংশ নেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। উৎসবে স্থানীয় বিভিন্ন প্রজাতির ফলের প্রধান্য ছিলো।
বিকালে উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিমের উপস্থিতিতে কর্মকর্তারা ফল উৎসবে মেতে উঠেন। বাহারী রকম ও স্বাধের ফল খাওয়া ও গল্পে প্রানবন্ত সময় উপভোগ করেন তারা।
এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, উপজেলা প্রকৌশলী মো. সাঈফুল আজম, উপজেলা কৃষি অফিসার মো. লোকমান হেকিম, উপজেলা মৎস্য অফিসার মো. হাসিবুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার মো. রোমান মিয়া, উপজেলা সমাজসেবা অফিসার অনুজ চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলদুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জুলকার নাঈন, দারিদ্র বিমোচন কর্মকর্তা আমির হোসেন সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল হক জোয়ার্দার, উপজেলা আইসিটি অফিসার শামীম আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশফিকুর রহমান, উপজেলা খাদ্য অফিসার মো. শাহেদুর রউফ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সুজন মিয়া, উপজেলা সমবায় অফিসার কৃষ্ণা রানী।
উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম বলেন, কর্ম ব্যস্থতার মধ্যে এমন আয়োজন কর্মকর্তাদের মনকে প্রফুল্ল করবে এই ফল উৎসবে বহু ফলের সাথে আমরা পরিচিত হতে পেরেছি। এই মধু মেলা আমাদের সংস্কৃতির একটি অংশ।


