

গ্রুপ পর্ব পেরিয়ে শেষ হয়ে গেলো কাতার বিশ্বকাপের নক–আউট পর্বও। মরুর বুকে প্রথম বিশ্বকাপের সোনার ট্রফি কার হাতে উঠছে তা দেখতে আর মাত্র ৭ ম্যাচের অপেক্ষা।
নক-আউট শেষে কোয়ার্টারের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ডের মতো হট ফেভারিট দলগুলো। আবার তাদের সঙ্গী হয়ে চমক দেখানো মরক্কোও রয়েছে শেষ আটের লড়াইয়ে। স্পেনের মতো শিরোপা প্রত্যাশী দল ঝরে পড়েছে দ্বিতীয় পর্ব থেকেই।
রথম পর্বে চমক দেখিয়ে নক-আউটে আসলেও বড় মঞ্চে আর নিজেদের মেলে ধরতে পারেনি দক্ষিণ কোরিয়া, জাপান বা সেনেগালের মতো দলগুলো।
আগামী শুক্রবার (৯ ডিসেম্বর) থেকে শুরু হবে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াই। তার আগে চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোয়ার্টার ফাইনালে কোন দল কবে কখন কার মুখোমুখি হচ্ছে- ৯ ডিসেম্বর রাত ৯টায় এডুকেশন সিটি স্টেডিয়াম ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া, রাত ১ টায় লুসাইল আইকনিক স্টেডিয়াম আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস। ১০ ডিসেম্বর রাত ৯টায় আল-থুমামা স্টেডিয়াম মরক্কো বনাম পর্তুগাল এবং রাত ১টায় আল বায়াত স্টেডিয়াম ইংল্যান্ড- বনাম ফ্রান্স মুখোমুখি হবে।


