

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নানা কর্মসূচী হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১৩ ফেব্রুয়ারী) বিকালে বিষয়টি নিশ্চিত করেন উপ-রেজিস্ট্রার মো. ইউনুস আলী।
তিনি জানান, ১লা ফাল্গুন মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) শাবিপ্রবি দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচী হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। কর্মসূচিগুলোর মধ্যে সকাল ১০টা ১০ মিনিটে প্রশাসনিক ভবন-২ এর সামনে জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টা ২৫ মিনিটে আনন্দ শোভাযাত্রা এবং ১০টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আলোচনা ও কেক কাটার মধ্যে দিয়ে বিশ্বিবদ্যালয় দিবস উদযাপন করা হবে।


