

বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আটপাড়ায় আলোচনা সভা
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি:
‘নিরাপদ জ্বালানী ভোক্তা বান্ধব পৃথিবী, বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে নেত্রকোনার আটপাড়ায় সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷
উপজেলা প্রশাসন আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদের হলরুমে এ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৪নং বানিয়াজান ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস রানা আনজু প্রমুখ৷


