/////

বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের সভা অনুষ্ঠিত

13 mins read
Oplus_131072

ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে
১০ দফা দাবীতে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান আজ।

বৃহত্তর জৈন্তিয়া তথা জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সাধারণ জনগণের জীবনমান উন্নয়ন এবং অবহেলিত,বঞ্চিত ও পিছিয়ে পড়া জৈন্তিয়াবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নবগঠিত সংগঠন বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের আহবায়ক কমিটির দ্বিতীয় সভা রোববার রাতে অনুষ্ঠিত হয়।

নগরীর জেলরোডে এক অভিজাত হোটেলের কনফারেন্স হলে পরিষদের আহবায়ক সিনিয়র আইনজীবি এডভোকেট মো: আব্দুল আহাদের সভাপতিত্বে ও সদস্য সচিব সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,পরিষদের যুগ্ম আহ্বায়ক সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, যুগ্ম আহবায়ক প্রবীণ রাজনীতিবিদ ডা: মোন্তাজিম আলী, প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ্জ্ব আব্দুল বাসিত সেলিম, যুগ্ম আহবায়ক প্রভাষক আসাদুল আলম চৌধুরী, যুগ্ম সদস্য সচিব প্রভাষক মহি উদ্দিন জাকারিয়া, প্রবাসী কমিউনিটি নেতা মফিজুল ইসলাম, অর্থ সচিব কাজী আব্দুর রহমান আল মিসবাহ,অবসরপ্রাপ্ত ব্যাংকার আব্দুল লতিফ, কমিটির সদস্য শ্রমিক নেতা মাহবুবুর রহমান, অবসরপ্রাপ্ত কর্মকর্তা বশির উদ্দিন, কমিটির সদস্য ও শিক্ষক প্রতিনিধি মো: আলমগীর আলম,কমিটির সদস্য ও কানাইঘাট উপজেলা কমিটির আহবায়ক মিসবাহুল ইসলাম চৌধুরী, কমিটির সদস্য আজির উদ্দিন,ইসলামী ব্যাংক কর্মকর্তা ফয়জুল জালাল ফয়সল,শিক্ষক জালাল উদ্দিন,সাংবাদিক মো: সাজ উদ্দিন, ছাত্রনেতা মহসিন আলমাস প্রমুখ। সভায় ১০ দফা দাবী নিয়ে আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তারা বলেন, সিকি শতাব্দী পূর্বে গ্যাস আবিষ্কৃত হলেও জৈন্তিয়ার ঘরে ঘরে এখনো গ্যাস সরবরাহ ও সংযোগ হয়নি। বিগত ফ্যাসিস্ট আমলে সিন্ডিকেটের কারণে পাথর কোয়ারী এখনো বন্ধ আছে। শ্রমিকরা কষ্টে দিনাতিপাত করছে। অভ্যন্তরীণ ও জাতীয় সড়কগুলোর অবস্থা ভালো নয়। সভায় বক্তারা বলেন, বৃহত্তর জৈন্তিয়ার ঘরে ঘরে গ্যাস সংযোগ, বন্ধ পাথরকোয়ারী খোলা, এতদ অঞ্চলকে পর্যটন এলাকা ঘোষণা ও যোগাযোগ ব্যবস্থার সংস্কার সহ ন্যায্য দাবী না মানলে জোরালো আন্দোলন গড়ে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version