////

বৃহস্পতিবার সিলেটে ‘চমক দেখাতে চায়’ নারী ক্রিকেট দল

8 mins read

সিলেটে নারী এশিয়া কাপের প্রথম ম্যাচে বড় জয় পেলেও দ্বিতীয় ম্যাচে এসে পাকিস্তানের কাছে ধরাশায়ী হয় বাংলাদেশের নারী ক্রিকেট দল। সে ম্যাচে ৯ উইকেটের ব্যবধানে হারে সালমা খাতুন-নিগার সুলতানা জ্যোতিরা।

তবে ওই স্মৃতি ভুলে বৃহস্পতিবার (৬ অক্টোবর) নিজেদের তৃতীয় ম্যাচে মালেয়েশিয়ার বিপক্ষে চমক দেখাতে চান টাইগ্রেসরা। বুধবার (৫ অক্টোবর) দলীয় অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে আসেন স্পিনার সানজিদা আক্তার মেঘলা। জানালেন দলের সবাই ইতিবাচক আছে, পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবো।

প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় তুলে দ্বিতীয় ম্যাচে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। তবে এসব নিয়ে ভাবছেন না স্পিনার সানজিদা, জানালেন ম্যাচে হার জিত থাকবেই।

সানজিদা বলেন ‘অবশ্যই আমাদের সিনিয়র আপুরা অনেক ইতিবাচক। তারা সবসময় জুনিয়রদের সমর্থন দেয়। আমি দলের মধ্যে জুনিয়র, সিনিয়ররা সবসময় হার-জিত দলে থাকবেই, এটা নিয়ে কোনো নেতিবাচতা আমাদের নাই। আমরা ইতিবাচক আছি, পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবো।’

পাকিস্তানের থেকে অনেক কম শক্তিশালী দল মালেয়েশিয়া। এর আগে এই প্রতিপক্ষের সঙ্গে খেলেছে বাংলাদেশ ফলে ধারণা রয়েছে সানজিদার, জানালেন আগামীকালের ম্যাচে নিজেকে উজাড় করে দিতে চান এই স্পিনার।

সানজিদা আরও বলেন ‘মালেশিয়ার সঙ্গে কমনওয়েলথে মুখোমুখি হয়েছি। ওদের দল নিয়ে ধারণা আছে। ইন শা আল্লাহ ভালো হবে মোটামুটি। যেমন আমি গত ম্যাচে দলের চাওয়া অনুযায়ী পারফরম করতে পারিনি। টার্গেট থাকবে পরের ম্যাচে যেন নিজেকে উজাড় করে ধরতে পারি।’

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version