////

ভারত থেকে পুশইন ঠেকাতে সীমান্তে টহল ও নজরদারি বৃদ্ধি করেছে ৫৯ বিজিবি

9 mins read

ভারত থেকে সম্ভাব্য পুশইন, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। একই সঙ্গে সীমান্তজুড়ে নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। ভারতে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে পরিস্থিতি বাংলাদেশে সীমান্ত নির্দেশ দিয়েছে সরকার। চাঁপাইনবাবগঞ্জের ১৪০ কিলোমিটার সীমান্তে সতর্ক অবস্থায় বিজিবি।

বুধবার রাতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুস্কৃতকারীরা যেন কোনো ধরনের নাশকতা, সহিংসতা কিংবা সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত এলাকায় অতিরিক্ত নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
এতে আরও বলা হয়, মহানন্দা ব্যাটালিয়ন তথা ৫৯ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় স্থিতিশীলতা বজায় রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে। উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সদস্যরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছেন।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বাহিনী।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version