
ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে মোবাইল ফোন ছিনতাইকালে ৭ টি মামলার আসামী ছিনতাইকারী মিলন মিয়া কে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। পরে গ্রেফতার কৃত কে ভ্র্যাম্যমান আদালতে হাজির করা হলে ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রট মিলন মিয়া কে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
কারাদণ্ড প্রাপ্ত মিলন মিয়া শহরের চন্ডিবের গ্রামের আলকাছ মিয়ার পুত্র। ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান,মঙ্গলবার রেলওয়ে ষ্টেশনে প্লাটফর্মে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মিলন ২নং প্লাটফর্মে ১যাত্রীর মোবাইল ফোন ছিনতাইকালে পুলিশ তাকে হাতে- নাতে গ্রেফতার করে । পরে তাকে ভ্র্যাম্যমান আদালতে হাজির করা হলে ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রট ও সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম আজিমুল হক ১বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
গ্রেফতারকৃত মিলন মিয়া চিহ্নিত সক্রীয় ছিনতাই ও চোর। তার বিরুদ্ধে ভৈরব থানা সহ বিভিন্ন থানায় নিয়মিত ৭টি মামলা রয়েছে। রেলওয়ে যাত্রীদের নিরাপত্তায় পুলিশ সার্বক্ষণিক টহলে রয়েছে এবং আমাদের অভিযান অব্যাহত আছে।


