///

মধ্যনগরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়

10 mins read

মধ্যনগরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বিনয় ভূষণ তালুকদার।

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজারে গতকাল বুধবার (৫জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এখনাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষজনদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন সুনামগঞ্জ ১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা বিনয় ভূষণ তালুকদার। শুভেচ্ছা বিনিময় শেষে মধ্যনগর বাজারের শহীদ মিনার প্রাঙ্গণে ওইদিন বেলা সোয়া ১২টার দিকে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম। মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদারের সঞ্চালনে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বিনয় ভূষণ তালুকদার্।

অন্যদের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য বাপ্পী তালুকদার, সুনামগঞ্জ পৌর শ্রমিক লীগের সভাপতি রনজিত সরকার, আওয়ামী লীগ নেতা খলিল রহমান, যুবলীগ নেতা পিন্টু সরকার প্রমুখ। ওইদিন বিকেল তিনটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত তিনি মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা বাজারে বিভিন্ন শ্রেণি পেশার মানুষজনদের সঙ্গেও ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।

বিকেলে পৌনে চারটার দিকে বংশীকুন্ডা মধ্য বাজারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মনীন্দ্র তালুকদার। অন্যদের মধ্যে বক্তব্য দেন মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য শৈলেন্দ্র সরকার, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি নিউটন সরকার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version