/////

মধ্যনগরে এক বৃদ্ধের লাশ উদ্ধার

6 mins read

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর ইউনিয়নের হরিপুর গ্রাম থেকে আজ শুক্রবার (১৯মে) দুপুরে প্রভাত চন্দ্র সরকার (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, উপজেলার মধ্যনগর ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা প্রভাত চন্দ্র সরকার সপ্তাহ দুয়েক ধরে মাঝে মধ্যে অসংলগ্ন কথাবার্তা বলতেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে বসতঘরে ঘুমিয়ে পড়েন। আজ শুক্রবার ভোর রাত সাড়ে চারটার দিকে তাঁর স্ত্রী রমা রানী সরকারের ঘুম ভেঙে গেলে তিনি স্বামীকে বিছানায় না দেখতে পেয়ে খোঁজাখুঁজি করে নিজেদের বসতঘরের বারান্দায় আঁড়ের সঙ্গে গলায় রশি পেঁছানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে ওই বৃদ্ধকে সেখান থেকে নামিয়ে ফেলেন।

খবর পেয়ে শুক্রবার দুপুর ১২টার দিকে ওই গ্রামে গিয়ে লাশটি উদ্ধার করে মৃত্যুর সঠিক কারণ নির্মণয়ের লক্ষ্যে ময়তাতদন্তের জন্য ওই লাশটি সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version