////

মধ্যনগরে খুলে দেওয়া সুইচ গেইট

6 mins read

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গুরমা হাওরের বোরো ধান কাটা শেষ হওয়ায় মাছের বংশ বৃদ্ধির জন্য হাওরে নদ নদীর পানি প্রবাহের লক্ষে উপজেলার গুরমা ফসলরক্ষা বাঁধ সংলগ্ন কায়েতকান্দা সুইচ গেইটটি খুলে দেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ মে) সকাল ১১টার দিকে মধ্যনগর উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও পর্যবেক্ষণ কমিটির সদস্যরা এই জলকপাটটি খুলে দেওয়ার ব্যবস্থা করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান, মধ্যনগর থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) গোলাম সারোয়ার, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারি প্রকৌশলী উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য সচিব সানু আহমেদ, কৃষক প্রতিনিধি মোস্তাক আহমেদ প্রমুখ।

ইউএনও নাহিদ হাসান খান জানান, এ উপজেলায় হাওরের ধান কাটা বেশ কিছুদির আগে শেষ হয়েছে। তাই নদ নদীর পানি হাওরে প্রবেশ করে মাছের বংশ বৃদ্ধির জন্য এই সুইচ গেইটটি খুলে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য হাওরে থাকা সবকটি সুইচ গেইট খুলে দেওযা হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version