
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পতিকৃৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সহকারী কমিশনার(ভূমি) মো. ওলিদুজ্জামান, এছাড়া মুক্তিযোদ্ধা কমান্ড, মধ্যনগর থানা পুলিশ, বাংলাদেশ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবক লীগ, মধ্যনগর ইউনিয়ন পরিষদ, মধ্যনগর প্রেসক্লাব, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, মধ্যনগর সাহিত্য পরিষদ, শিক্ষক সমিতি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
পরে জাতীয় শোক দিবস উপলক্ষে মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আপর দিকে মধ্যনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন মধ্যনগর বাজার বড় মসজিদের ইমাম ও খতিব আবুল হাসান আখঞ্জি, এসময় উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার, মধ্যনগর প্রেসক্লাব সভাপতি এম এ মান্নান, সাধারণ সম্পাদক অমৃত জ্যোতি রায়, স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক সদস্য সচিব আর্শাদ তালুকদার, বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর ভারপ্রাপ্ত সভাপতি সোনা মিয়া তালুকদার, সাধারণ সম্পাদক বাবলু বিশ্বাস, সাংবাদিক সুরঞ্জন তালুকদার, ইউপি সদস্য কাকলী রানী চৌধুরী, জেসমিন আক্তার প্রমুখ।


