

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চান্দালীপাড়া ও হামিদপুর গ্রামে বৃহস্পতিবার (১৫ডিসেম্বর) ভোর রাত সাড়ে পাঁচটার দিকে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ওই দুটি গ্রাম থেকে ১২কেজি গাঁজাসহ ছয়জন মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মধ্যনগর থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চান্দালীপাড়া ও হামিদপুর গ্রামে বৃহস্পতিবার মধ্যরাতে মাদক বেচা কেনা হচিছল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মধ্যনগর থানার ওসি মো.জাহিদুল হকের নেতৃত্বে এসআই গোলাম সারোয়ার, এসআই মশিউর রহমান , এএসআই এবাদুর রহমান,ফরিদ উদ্দিন,আবদুল আজিম ও চারজন কনস্টেবল কে নিয়ে বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ওই দুটি গ্রামে পৃথক মাদকবিরোধী অভিযানে যান। অভিযানে উপজেলার চান্দালীপাড়া গ্রামের বাসিন্দা মাদক্যবসায়ী সাদিকুল ইসলামের বসতঘর থেকে প্লাসিস্টেকের বস্তার মধ্যে পলিথিন দিয়ে মোড়ানো ৯কোজি গাঁজাসহ সাদিকুল ইসলাম(৫০), একই গ্রামের লালন মিয়া(২৮) ,আলী হোসেন(৩৫) ও মো.মাহবুব(২২) কে আটক করা হয়। অভিযানে উপজেলার হামিদপুর গ্রামের বাসিন্দা মাদকব্যবসায়ী শাকিল মিয়ার বাড়ির সামনে সরিষা খেত থেকে পলিথিন দিয়ে মোড়ানো ৩কেজি গাঁজাসহ শাকিল মিয়া(২২) ও একই গ্রামের মিঠুন মিয়া(২২) কে আটক করা হয়। এ ঘটনায় ওই ছয়জন মাদকব্যবসায়ীকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল হক বলেন, উপজেলার চান্দালীপাড়া ও হামিদপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২কেজি গাঁজাসহ ছয়জন মাদকব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক দুটি মামলা হয়েছে। ওইদিন বিকেলে ওই ছয়জন আসামিকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।


