///

মধ্যনগরে ১২ বোতল ভারতীয় মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার.মোটর সাইকেল জব্দ

6 mins read

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ধোপাঘাট গ্রামের পেছনের সড়ক থেকে মঙ্গলবার রাতে ১২ বোতল ভারতীয় মদসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের কালাগড় গ্রামের বাসিন্দা ওয়াজ কুরুনী(২৭), মো. মোফাজ্জল(২০) ও মো. শাকিল(২০) মাদক ব্যবসায়ী। পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদকব্যবসা চালিয়ে আসছিল।

উপজেলার ধোপাঘাট গ্রামের পেছনের সড়ক দিয়ে মঙ্গলবার রাতে মোটর সাইকেল যোগে তিনজন ভারতীয় মদ নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে রাত পৌনে ১১টার দিকে থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১২বোতল ভারতীয় মদসহ তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

এ ঘটনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। বুধবার দুপুরে তিনজন মাদক ব্যবসায়ীকে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version