
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা স্কাউটসের কার্যকরী কমিটি গঠন উপলক্ষে উপজেলার মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০২আগস্ট) দুপুর ১২টার দিকে মধ্যনগর উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে। মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা ধর্মপাশার ইউএনও শীতেষ চন্দ্র সরকার এই সভায় সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীর, মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম, বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সুরঞ্জন তালুকদার প্রমুখ। সভায় পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে সভাপতি, উপজেলার চামরদানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম জিলানীকে কমিশনার ও মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক নির্মল চন্দ্র সরকারকে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট স্কাউটসের মধ্যনগর উপজেলা কমিটি গঠন করা হয়।


