
ডেস্ক সংবাদ :: নানা জল্পনা আর মান অভিমান ভেঙে দলীয় নেতাকর্মীদের একাট্ট করেছেন আরিফুল হক চৌধুরী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩২-সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনের জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপি থেকে মনোনীত এই প্রার্থী।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো. সারোয়ার আলমের কাছে মনোনয়ন ফরম জমা দেন আরিফুল হক চৌধুরী। এসময় আরিফুল হকের সঙ্গে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


