///

মহাবিশ্বে তুমিই সেরা : মেসি

9 mins read

বিশ্বকাপের শিরোপা জয়ের অন্যতম দাবিদার হয়েই কাতারের মাটিতে পা রেখেছিলেন লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে অপ্রত্যাশিত হারে শিরোপা স্বপ্নে বড় এক ধাক্কা খায় আলবিসেলেস্তারা। সেই এক ধাক্কাতেই যেন ভোজবাজির মতো পাল্টে গেলো আর্জেন্টিনা। এক হারের পর প্রতি ম্যাচে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে বিশ্বকাপের ফাইনালেও উঠে গেছে আর্জেন্টাইনরা।

ঠিক যেন স্বপ্নের মতো এক বিশ্বকাপ পার করছে আর্জেন্টিনা, আর তার মূল কারিগর অধিনায়ক লিওনেল মেসি। প্রতিটি ম্যাচেই মেসির দুর্দান্ত পারফরম্যান্সই যেন গড়ে দিচ্ছে ম্যাচের ফল। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ, মেসি খেলছেনও যেন জানপ্রাণ দিয়েই। ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসেও যেন সেই চিরতরুণ মেসিকেই মনে করিয়ে দিচ্ছে আর্জেন্টাইন মহাতারকার মাঠের পারফরম্যান্স।

সেমিফাইনালে ক্রোয়েট বধেও সামনে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছেন মেসি। পুরো ম্যাচজুড়ে দুর্দান্ত খেলা উপহার দিয়ে সেমিফাইনালের ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন মেসি।

মেসির এই জাদুকরী পারফরম্যান্স দেখে এবার উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার ঘনিষ্ট বন্ধু ও উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ।

মেসিকে স্যালুট জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুয়ারেজ লেখেন, মহাবিশ্বে তুমিই সেরা, মেসি। এটা দেখাতে গিয়ে কখনও ক্লান্ত হইও না। তোমার জন্য গোটা বিশ্ব উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। তুমি ফুটবলের জন্য যা করেছ, অসাধারণ আমার বন্ধু।

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার সুয়ারেজ। এবার নিজের বন্ধু মেসির হাতে শিরোপা দেখেই সেই দুঃখ ভুলতে চান চান এল পিপিতা।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version