///

মানবতাবিরোধী অপরাধ করছে আওয়ামী লীগ: ইলিয়াসপত্নী

8 mins read

আওয়ামী লীগ সরকার ১ হাজার বিএনপি নেতাকর্মীদের গুম করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা।

তিনি বলেন- ‘বর্তমান আওয়ামী লীগ সরকার বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় ১ হাজার নেতাকর্মীকে গুম করেছে। অজস্র নেতাকর্মীকে হত্যা করেছে। বিচারবর্হিভূত হত্যাকাণ্ড করে এ সরকার মানবতাবিরোধী অপরাধ করছে। তাদের বিচার এ দেশের মানুষ করবে।’

নিত্যপণ্যের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে আজ শনিবার (১৯ নভেম্বর) সিলেটে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সিলেটে বিএনপির গণসমাবেশ শুরুর সময় ছিল বেলা ২টা। তবে এর প্রায় আড়াই ঘণ্টা আগেই শুরু হয়েছে সমাবেশ। আজ সকাল সাড়ে ১১টার দিকে এই সমাবেশ শুরু হয়।

ইলিয়াস পত্নী আরও বলেন- ‘বর্তমান সরকার আমাদের সমাবেশ দেখে ভয় পাচ্ছে। আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করছে। এ সমাবেশকে সফল করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। আমি তাদের প্রতি সমবেদনা জানাই। আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা করবো। এদেশের জনগণকে নিয়ে তত্ববদায়ক সরকার গঠন করবো।’

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিতব্য গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দুপুর পৌনে ২টার দিকে মঞ্চে এসে পৌঁছেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version