/

মুন্সিগঞ্জে যৌথবাহিনীর অভিযানে সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেন আটক

8 mins read

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে এক ভুয়া সেনাবাহিনীর ক্যাপ্টেনকে আটক করেছে যৌথ বাহিনী। ভুয়া ক্যাপ্টেন পরিচয় দিয়ে প্রতারণা করার অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) দিনভর অভিযান পরিচালনা করে রাতে ভবেরচর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ভুয়া ক্যাপ্টেন জাহিদ হাসানের প্রকৃত নাম শাকিল আহমেদ খান। তিনি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের সারোয়ার আহমেদের ছেলে বলে জানা গেছে।

গজারিয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ক্যাপ্টেন শাহরিয়ার জানান, শাকিল ক্যাপ্টেন পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেন। তার প্রকৃত নাম শাকিল আহমেদ হলেও তিনি ক্যাপ্টেন জাহিদ পরিচয় দিয়ে বিভিন্ন থানায় ফোন করে আসামি ছেড়ে দেওয়ার জন্য সুপারিশ করতেন। তাঁর বিরুদ্ধে প্রতারণারও অসংখ্য অভিযোগ রয়েছে।

ক্যাপ্টেন শাহরিয়ার আরও বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য প্রমাণের ভিত্তিতে মঙ্গলবার আমরা অভিযান পরিচালনা করে গজারিয়া থানা এলাকা থেকে শাকিল আহমেদকে আটক করি। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিয়ে বিভিন্ন থানায় আসামি ছেড়ে দেওয়ার জন্য সুপারিশ করার বিষয়টি স্বীকার করেছেন।’

ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় শাকিল আহমেদকে গজারিয়া থানায় নিয়ে আসা হয়। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version