
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুরে দি মেঘালয় টি এস্টেট কর্তৃক চারিকাটা ইউনিয়নের নিরীহ সাধারণ মানুষের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং টি এস্টেটের ইজারা বাতিলের দাবিতে চারিকাটা ইউনিয়নে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
৩ ডিসেম্বর বুধবার বিকেল ৪টায় চারিকাট ইউনিয়নের ঈদগাঁ মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় এলাকার কয়েকটি গ্রামের বাসিন্ধারা মিছিল সহকারে স্থলে উপস্থিত হয়। প্রবিণ মুরব্বী সমছুল হক এর সভাপতিত্ব ছাত্রদল নেতা বদরুল আলম ও এনামুর রহমানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সুলতান করিম, সিলেট জেলা তাঁতী দলের সদস্য সচিব আলতাফ হোসেন বেলাল, উপজেলা জামায়াতের সাবেক আমীর নজমুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন (মেম্বার), উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজ জালাল আহমদ, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ মেম্বার, ইউনিয়ন জামায়াতের আমীর কামাল উদ্দিন, ইউপি সদস্য মনির আহমদ, বিশিষ্ট মুরব্বি আব্দুল মালিক, ছাত্রদল নেতা বদরুল আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে দি মেঘালয় টি এস্টেট চারিকাটা ইউনিয়নের নিরীহ মানুষদের বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে। স্থানীয় ভূমি, চলাচলের রাস্তা ও জনগণের ন্যায্য অধিকার দখলে নিতে টি এস্টেট কর্তৃপক্ষ বারবার ষড়যন্ত্রমূলক ভাবে মিথ্যা মামলা দিয়ে গ্রামবাসীর ওপর নিপীড়ন চালাচ্ছে। এরই প্রতিবাদ হিসেবে আজকের এই শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ পালন করছি। তারা আরও বলেন অভিলম্বে “চারিকাটা ইউনিয়নের নিরীহ সাধারণ মানুষের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করা”, “দি মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিল করে জনগণের ন্যায্য অধিকার সুরক্ষা নিশ্চিত করতে হবে”।
বিক্ষোভ সমাবেশে চারিকাটা ইউনিয়নের সর্বস্তরের মানুষ এক কণ্ঠে ঘোষণা দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।


