////

যাত্রীবাহী অটোরিকশায় তরুণীকে ধর্ষণ চেষ্টা, লম্পট ছেলেকে পুলিশে সোপর্দ করলেন বাবা

13 mins read

সুনামগঞ্জের ছাতকে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সিএনজি চালিত অটোরিকশা চালক আল আমিন (২৬) কে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। শনিবার দুপুরে লম্পট আল আমিনের বাবা তাকে ধরে নিয়ে থানায় সোপর্দ করেন। সে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের তেরাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হুসিয়ার আলীর ছেলে। বর্তমানে সে ঝাওয়ারখাড়া এলাকার বাসিন্দা।

এ ঘটনায় শুক্রবার রাতে ভুক্তভোগী ওই যুবতি বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।

উদ্ধারকৃত ভিকটিম জানায়, কয় বছর ধরে ঢাকা গাজীপুরের একটি গার্মেন্টসে সে চাকুরী করে আসছে। মায়ের অসুস্থতার খবর পেয়ে সে শুক্রবার দিনের বেলায় গাজীপুর থেকে দূরপাল্লার যাত্রীবাহী বাস যোগে সিলেটে আসে। এরপর সিলেটের বন্দরবাজার থেকে লেগুনাযোগে গোবিন্দগঞ্জ নামেন রাত ৯টা দিকে। হাসনাবাদ এলাকায় যাওয়ার জন্য গোবিন্দগঞ্জ থেকে একটি অটোরিকশাতে উঠে ওই নারী। ওই অটোরিকশাতে আরও ৩জন পুরুষ যাত্রী ছিল। রাত প্রায় ১০টার সময় সূফিনগর ও আশপাশ এলাকায় ৩ জন পুরুষ যাত্রী গাড়ি থেকে নেমে যান। একমাত্র ওই গার্মেন্টস কর্মী যুবতী যাত্রীকে নিয়ে অশালীন কথাবার্তা বলার পর ঝাওয়ার খাড়া ব্রিজ পার হয়ে পুলিশ বক্সের পাশের পরিত্যক্ত কাঁচা রাস্তা দিয়ে ভেতরে নিরাপদ স্থানে গিয়ে থেমে যুবতীকে ব্লাকমেইল করে পাশবিকতার চেষ্টা করে।

এসময় লম্পট চালকের হাত থেকে বাঁচতে এবং নিজের সম্ভ্রম রক্ষা করতে সড়ক পথে ওই যুবতি দৌড় শুরু করেন। ওই সময় গোবিন্দগঞ্জগামী অপর সিএনজি চালিত অটোরিকশার যাত্রীরা তাকে হেফাজত করেন।

খবর পেয়ে রাত ১১টার দিকে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নম্বরবিহীন মিনহা-তানহা পরিবহন নামের অটো-রিকশাসহ যুবতীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এর আগেই চালক তার গাড়িটি রেখে পালিয়ে যায়। লম্পট আল আমিনের বিরুদ্ধে এ ধরণের আরও একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

থানার উপ-পরিদর্শক সামছুল আরেফিন ঘটনার বিষয়ে নিশ্চিত করে বলেন, রাতেই ওই যুবতি গামেন্টস কর্মীকে উদ্ধারের পর থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রন্জয় চন্দ্র মল্লিক বলেন, আসামী আল আমিনের বাবা বীব মুক্তিযোদ্ধা হুসিয়ার আলী নিজেই তার ছেলেকে থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version