/////

যাদুকাটায় বারকি নৌকা ডুবে শ্রমিকের মৃত্যু

5 mins read

সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর ভারত সীমান্ত থেকে পাথর আনতে গিয়ে পানিতে ডুবে আবুল হাসেম (৩২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক উপজেলার বাদাঘাট ইউনিয়নের সাহিদাবাদ গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) ভোরে প্রবল বাতাসের তোড়ে বারকি নৌকাটি ডুবে এ ঘটনা ঘটে।

বারকিতে থাকা শ্রমিক আজিজুল বলেন , ভোররাতে বাতাসের সঙ্গে খুব বৃষ্টি হচ্ছিল। একপর্যায়ে বারকি নৌকাটি ডুবে যায়। আমরা সাঁতরে তীরে উঠলেও আবুল হাসেম পানিতে তলিয়ে যায়। পরে ভোর সাড়ে চারটার দিকে স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়।

বিজিবি বলছেন, তিনজন শ্রমিক একটি বারকি নৌকায় ছিল। তাদের মধ্যে সাঁতার না জানার কারণে শ্রমিক আবুল হাসেম পানিতে ডুবে মারা যান।

লাইড়েরগড় বিজিবি ক্যাম্প কমান্ডার নায়ক সুবেদার খন্দকার রায়হান বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তের বাংলাদেশ অংশের ৪’শ গজ অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version