//

রাঙ্গামাটি শহরের আগুন পুড়েছে ১৫ বসতঘর

5 mins read

রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার মহসিন কলোনি এলাকায় লাগা আগুন এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। শনিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডে ১৫ বসতঘর পুড়ে যায়।

রাঙ্গামাটি জেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, দুপুরে সাড়ে ১২টার দিকে মহসিন কলোনির মিয়া সদাগরের বাড়ি থেকে আগুনের সুত্রপাত হয়। মুহূর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আগুনের লেলিহান শিখা বেড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিন ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তাৎক্ষণিক রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র মো. হেলাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তারা স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং ক্ষয়ক্ষতি নিরুপন করে সহযোগিতার কথা জানান।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version