/////

রাঙ্গামাটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান

20 mins read

রাঙ্গামাটি প্রতিনিধি :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন উপলক্ষে রাঙ্গামাটি ২৯৯ নং সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারী) সকালে ‘একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোন পদ নেই’ এই প্রতিপাদ্যে সুশাসনের জন্য নাগরিক-সুজন রাঙ্গামাটি জেলা কমিটির আয়োজনে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।

সুজন রাঙ্গামাটি জেলার সভাপতি এ্যাডভোকেট দীননাথ তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠিত জনগণের মুখোমুখি অনুষ্ঠানে রাঙ্গামাটি ২৯৯নং সংসদীয় আসনে প্রতিদ্বন্ধী ৭ জন প্রার্থীর মধ্যে ৪জন প্রার্থী উপস্থিত ছিলেন। আর ৩জন প্রার্থী উপস্থিত ছিলেন না। জনগণের সঙ্গে সংলাপে প্রার্থীগণ ভোটারদের প্রশ্নের উত্তর দেন। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী লটারির ভিত্তিতে প্রত্যেক প্রার্থী ৫মিনিট করে বক্তব্য রাখেন। নাগরিকরা সর্বোচ্চ তিনটি করে প্রশ্ন করেন।

এর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী-এ্যাডভোকেট দীপেন দেওয়ান, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী জুঁই চাকমা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অশোক তালুকদার, গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী এম এ আবুল বাশার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দীলিপ কুমার সরকার, সুজন জেলা কমিটির সাধারন সম্পাদক এম জি সান বখতিয়ার, সুজন পৌর কমিটির সম্পাদক খোরশেদ আলম খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রার্থীগণ নাগরিকদের প্রশ্নোত্তরে স্পষ্টভাবে ঘোষণা করেন- আগামী সংসদ নির্বাচনে যেই নির্বাচিত হোক না কেন, দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। বিজয়ী প্রার্থীরা সকল প্রতিদ্বন্দ্বী প্রাথীর সাথে সমন্বয় করে পার্বত্য এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করবে। গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা এবং অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী আচরণবিধি মেনে চলবো। নির্বাচনে অন্যায় প্রভাব খাটানো, অন্য দলের কর্মকাণ্ডে প্রতিবন্ধকতা সৃষ্টি বা সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থাকবো। নির্বাচনে বিজয়ী হলে দলের নির্বাচনী ইশতেহারে ঘোষিত অঙ্গীকারসহ আমাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবো। নির্বাচিত হলে এলাকায় দুর্নীতিমুক্ত, কার্যকর ও জনকল্যাণমূলক শাসনব্যবস্থা গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করবো। নির্বাচিত হলে জাতীয় সংসদকে জাতীয় উন্নয়ন ও সমস্যা-সংকট নিরসনসহ গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করার চেষ্টা করবো।

জনগণের মুখোমুখি অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান (ধানের শীষ), বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী জুঁই চাকমা (কোদাল), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অশোক তালুকদার (লাঙ্গল), গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী এম এ আবুল বাশার (ট্রাক)। এছাড়া তিনজন প্রার্থীর মধ্যে একমাত্র স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা, (ফুটবল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মোঃ জসিম উদ্দিন (হাতপাখা), ১১দলীয় জোটের বাংলাদেশ খেলাফাত মজলিসের মোহাম্মদ আবু বকর ছি˜িক (রিক্সা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ছাড়াও জানা গেছে, ২৯৯ পার্বত্য রাঙ্গামাটি সংসদীয় আসনে পুরো জেলা নিয়ে গঠিত। আসনটির নির্বাচনী এলাকার মধ্যে ২টি পৌরসভা ও মোট ১০ উপজেলার ৫০টি ইউনিয়নে ভোট কেন্দ্রের সংখ্যা ২১৩টি। সেগুলোর মধ্যে হেলিসোর্টি কেন্দ্র হবে ২০টিতে। এছাড়াও আসনটির নির্বাচনি এলাকায় এবারের মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ২৬৭, যাদের মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৪১০ এবং নারী ২ লাখ ৪৫ হাজার ৮৫৫ জন। এছাড়া হিজড়া ভোটার আছেন ২ জন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version