//

রাজনগরের জয়নাল হত্যাকান্ডে প্রধান আসামীসহ আটক ৩, ফাঁসীর দাবীতে মানববন্ধন

8 mins read

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরা বাজারের ফল ব্যাবসায়ী জয়নাল মুন্সী খুনের সাথে জড়িত থাকার অভিযোগে প্রধান আসামীসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য মো. মনু মিয়া (৫০) এবং তার শ্যালক শরীফ আহমদ (৩২) কে কুলাউড়া থানা পুলিশ আটক করে। গত বুধবার রাতে প্রধান আসামী হিসেবে অভিযুক্ত কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পাঁচপীর জালাইয়ের বাসিন্দা মসনবীউর রহমান মুসাকে (৩৫) ব্রাহ্মনবাড়িয়ার কসবা থানা এলাকা থেকে আটক করা হয়।

আসামীদের ফাঁসীর দাবীতে বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে টেংরাবাজার বাজার কমিটি ও এলাকাবাসীর আয়োজনে একটি মানববন্ধন হয়। টেংরা ইউনিয়ন চেয়ারম্যান টিপু খাঁনের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন সকল ব্যাবসায়ী বৃন্দ এলাকার সর্বস্থরের লোকজন।

উল্লেখ্য গত ৭ নভেম্বর সন্ধ্যার মামলার প্রধান আসামি সামসুল মো. মসনবী উর রাহিম মুছা রাজনগর উপজেলার টেংরা বাজারে ফল ব্যবসায়ী মুন্সি জয়নাল মিয়াকে কুলাউড়ার জয়চন্ডি ইউনিয়নের রঙ্গিরকুল গ্রামের নয়াবাগিচা এলাকার একটি বাংলোর পাশে ধারালো চাকু দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে৷ আহত অবস্থায় স্থানীয়রা মুন্সি জয়নাল মিয়াকে উদ্ধার করে কুলাউড়া সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ঘটনায় নিহত মুন্সি জয়নাল মিয়ার ছেলে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত মুন্সী জয়নাল মিয়ার কাছে টাকা পাওনার জের ধরে তাকে হত্যা করা হয় বলে আটক আসামিরা পুলিশের কাছে স্বীকার করেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version