//

রাজনগরে আওয়ামী লীগের বর্ধিত সভা

7 mins read

মৌলভীবাজারের রাজনগরে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

রাজনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজাদ মিয়া চৌধুরী ঈমানির সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ্ব মিছবাহুর রহমান।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদুজ্জামান আনছারী মনাই ও সাংগঠনিক সম্পাদক নজমুল হক সেলিমের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিলন বখত, সহসভাপতি ফরজান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ছালেক মিয়া, উত্তরভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, কামারচাক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বশারত আলী, পাঁচগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ছানা, রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান খান, উপজেলা আওয়ামী লীগের সদস্য আকমল হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির ফৌজি, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version