///

রাজনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ৪ জুয়ারী আটক

5 mins read

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ী এবং চার জুয়ারীকে আটক করেছে। বুধবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পৃথক মামলা করে কারাগারে পাঠানো হয়েছে। এনিয়ে পুলিশ ৫দিনের ব্যববধানে ৩ মাদক ব্যাবসায়ীকে আটক করল।

পুলিশ সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার উত্তর ঘরগাঁও এলাকা থেকে বুধবার রাতে অভিযান পরিচালনা করে আশরাফুল হক আরিফ(২৩) নামের এক যুবককে আটক করে পুলিশ। এসময় তার কাছ থকে ১২পিছ ইয়াবা উদ্ধার করা হয়। আটকৃত আরিফ উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শামীম আহমদরে ছেলে।

এদিকে পৃথক অপর অভিযানে উপজেলার টেংরা ইউনিয়নের কাছাড়ী এলাকা থেকে ৪জুয়ারীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার তাস উদ্ধার করে পুলিশ।

রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় বলেন, আসামীদের বিরুদ্ধে মামলা দয়ের করে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version