//

রাজনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

6 mins read

“দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের রাজনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন রাজনগরের আয়োজনে মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় ফায়ার সার্ভিস প্রাঙ্গণে রাজনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়, রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, রাজনগর সরকারী কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শাহানারা রুবি, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সজল চক্রবর্তী, ফায়ার ফাইটার শাহীন আহমদ প্রমূখ। অন্যান্যের মধ্যে ছিলেন রাজনগর প্রেসক্লাবের তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদউর রহমান ইমরান সহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্য ও সুধীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version