///

রাজরাজবাড়ী ২ আসনের এনসিপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী

6 mins read

রাজবাড়ী-২ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী কাজী মিনহাজুল আলম। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় পাংশা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে কাজী মিনহাজুল আলম বলেন, নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী গত ২০ জানুয়ারি ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। পারিপার্শ্বিক পরিস্থিতি ও নিজের অসুস্থতার কারণে তিনি নির্ধারিত সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহার করতে পারেননি। তিনি আরও বলেন, রাজবাড়ী-২ আসনে সাপলা কলি প্রতীক নিয়ে জাতীয় সিটিজেন পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী জামিল হিজাজীকে তিনি সমর্থন জানাচ্ছেন এবং সেইসঙ্গে নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহার করে নিচ্ছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর আমির সুলতান মাহমুদ, খেলাফত মজলিস রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবু সাঈদ, বালিয়াকান্দি উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক শাহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version