//

রাজশাহীর অপহৃত স্কুলছাত্রীকে ফেনী থেকে উদ্ধার

6 mins read

রাজশাহী দুর্গাপুর থেকে অপহৃত স্কুলছাত্রীকে ফেনীর ছাগলনাইয়া থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় দায়েরকৃত অপহরণ মামলার দুই আসামি মাহাফুজ (২৫) ও মহসীনাকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) আসামি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। র‌্যাব জানায়, র‌্যাব-৫ রাজশাহী সদর কোম্পানীর একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে ভিকটিম ইফফাত আরা তিন্নীকে (১৫) ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন বাংলাবাজার এলাকা থেকে উদ্ধার করে। তাকে রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলা থেকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ। এ ব্যাপারে দুর্গাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলার আসামিরা হলেন, মাহাফুজ ওরফে অভি (২৫), বিয়ানুছ আলী (৫৬) ও মহসীনা বেগম (৪০)

র‌্যাব জানায়, র‌্যাব-৫, রাজশাহী সদর কোম্পানীর অপরারেশন দল সোমবার বিকালে ফেনীর ছাগলনাইয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অপহরণ মামলার এজাহার নামীয় আসামি মাহাফুজ ওরফে অভি ও মহসীনা বেগমকে গ্রেপ্তার করে র‌্যাব। তাদের নিকট হতে ভিকটিম স্কুলছাত্রী ইফফাত আরা তিন্নীকে উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version