

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুরে রানী এলিজাবেথ আন্তজার্তিক ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় ক্যামডেন ইউ.কে. লণ্ডন এন্ড তারেক ব্রাদার্সের সৌজন্যে৷ লন্ডন প্রবাসী মো.আবু বক্কর ফখরুল এর সার্বিক ব্যবস্থাপনায় টুর্ণামেন্টে ৩২টি দল অংশগ্রহণে এ খেলার উদ্বোধন হয়।
মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমাণ্ডর বীর মুক্তিযোদ্ধা মো. মাসুক মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক মিজানুর রহমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শরীফপুর ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. মকদ্দুছ আলী, মো. জয়নুল ইসলাম, সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, সাংবাদিক জয়নাল আবেদীন।
উদ্বোধনী খেলায় আনসার সাথী, পাইকপাড়া ২-০ সেটে রায়হান সাথী দত্তগ্রামকে পরাজিত করে।


